তারেক রহমানের দেশে ফেরা ঢাকার উদ্দেশে বরিশালের লক্ষাধিক নেতাকর্মী

তারেক রহমানের দেশে ফেরা : ঢাকার উদ্দেশে বরিশালের লক্ষাধিক নেতাকর্মী

তারেক রহমানের দেশে ফেরা : ঢাকার উদ্দেশে বরিশালের লক্ষাধিক নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকার গণসংবর্ধনায় যোগ দিতে লক্ষাধিক নেতাকর্মী বরিশাল ছেড়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ২৬টি বিলাসবহুল লঞ্চ এবং কয়েক শ বাসে রওনা হয়েছেন তারা। এ ছাড়াও হাজারো নেতাকর্মী কয়েক দিন আগেই ঢাকায় এসে অবস্থান করছেন।